g

Tuesday, April 18, 2017

প্রকাশ্যে যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: ফেসবুকে ব্যাপক তোলপাড়, সমালোচনার ঝড়

সময়ের কণ্ঠস্বর ডেস্ক- জেলার শরণখোলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে প্রকাশ্যে এক যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনসহ ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দৃশ্য ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় ও এলাকায় সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরে শরণখোলা থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এঘটনায় পুলিশ উপজেলার মধ্য বানিয়াখালী গ্রামের আ. রব হাওলাদের ছেলে রেজাউল করিম (২৫) ও পশ্চিম বানিয়াখালী গ্রামের আবু হানিফ মুন্সীর ছেলে নূর হাসান মুন্সী (২২) নামের দুই আসামীকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আলাউদ্দিন (৩৫) নামের এক যুবকের সাথে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য বানিয়াখালী গ্রামের জনৈক ব্যক্তির ১৭ বছরের মেয়ের মোবাইল ফোনে পরিচয় হয়। এর সূত্র ধরে ওই মেয়ের আমন্ত্রণে গত ৯ এপ্রিল আলাউদ্দিন তাদের বাড়িতে আসেন। এলাকায় অপরিচিত হিসেবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কতিপয় যুবক তাকে ধরে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান ওই এলাকায় গেলে তার কাছে স্থানীয়রা ওই যুবকের বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ করে বিচার দাবি করেন।

SOURCE
 

No comments: